মোদীর মুকুটে নতুন পালক, স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী
নয়াদিল্লি ও ব্রাতিস্লাভা, ১৬ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নতুন পালকের সংযোজন। এবার স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়া তাঁদের সর্বোচ্চ সম্মাননা ''দ্য অর্ডার অফ
স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী


নয়াদিল্লি ও ব্রাতিস্লাভা, ১৬ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নতুন পালকের সংযোজন। এবার স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়া তাঁদের সর্বোচ্চ সম্মাননা 'দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস (প্রথম শ্রেণি)' প্রদান করেছে। স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি তাঁকে এই সম্মান প্রদান করেন। এটি কোনও দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে প্রদত্ত ৩৩-তম আন্তর্জাতিক সম্মাননা।

'দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস (প্রথম শ্রেণি)' হলো স্লোভাক প্রজাতন্ত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। স্লোভাকিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে অসাধারণ অবদান এবং দেশটির বিদেশ নীতির স্বার্থ ও আন্তর্জাতিক অবস্থানের প্রতি বিশেষ সমর্থনের স্বীকৃতিস্বরূপ স্লোভাকিয়ার প্রেসিডেন্ট বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মাননা প্রদান করে থাকেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande