
নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ মঙ্গলবার কৃষি ভবনে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে জানা গেছে।
সাক্ষাতের পর সাংবাদিকদের অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ জানান, তিনি শিবরাজ সিং চৌহানকে অনন্তপুরে 'ভিবি জি রাম জি' প্রকল্পটির সূচনার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, শিবরাজ সিং চৌহান আগামী ১ জুলাই অনন্তপুরে যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। তিনি আরও জানান, অন্ধ্রপ্রদেশে শ্রমিকদের পরিচয় নিশ্চিত করার জন্য একটি 'ফেসিয়াল রিকগনিশন সিস্টেম' চালু করা হয়েছে। এই বিষয়টিও তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করেছেন বলে জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ