
নয়াদিল্লি, ১৬ জুন ( হি. স.): পুলিশ নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দফায় পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল পূর্ব- মধ্য রেল। মঙ্গল ও বুধবার ৩০টিরও বেশি 'পরীক্ষা স্পেশাল' ট্রেন চালানোর ব্যবস্থা করেছে পূর্ব- মধ্য রেল । মঙ্গলবার রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যাতে বিনা বাধায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলপথে এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে ।
মঙ্গলবার রেল সূত্রে খবর, সোমবার পুলিশ নিয়োগ পরীক্ষার প্রথম দফায় পরীক্ষার্থীদের জন্য মোট ১৯টি বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হয়েছিল । যার মধ্যে রয়েছে দানাপুর বিভাগের ১২টি এবং সমস্তিপুর বিভাগের ৭টি বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হয়েছিল ।
দ্বিতীয় দফার পরীক্ষার জন্য বিশেষ ট্রেনগুলির মধ্যে রয়েছে
পাটলীপুত্র–কিশনগঞ্জ, পাটনা–নরকটিয়াগঞ্জ
পাটলীপুত্র–আরারিয়া
পাটলীপুত্র–নওগাছিয়া,পটনা–ভাবুয়া, পটনা–গয়া , বক্সার–পটনা, বক্সার–দানাপুর কিউল–গয়া, গয়া–কিউল
বখতিয়ারপুর–রাজগির, রাজগির–বখতিয়ারপুর, বেতিয়া–হাজিপুর, সমস্তিপুর–সিওয়ান, সহরসা–হাজিপুর সহ আরও কয়েকটি ট্রেন ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক