মঙ্গলেও স্বস্তির বৃষ্টি দিল্লিতে, ঘর্মাক্ত গরম থেকে রেহাই
নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): ঘর্মাক্ত গরমের মধ্যে মঙ্গলবার সকালেও স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। এদিন সকালে দিল্লির প্রায় সর্বত্রই হালকা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির সৌজন্যে অসহ্য গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দিল্লীবাসী। বৃষ্টির পাশাপাশি
স্বস্তির ভারী বৃষ্টি দিল্লিতে, ঘর্মাক্ত গরম থেকে মিলল স্বস্তি


নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): ঘর্মাক্ত গরমের মধ্যে মঙ্গলবার সকালেও স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। এদিন সকালে দিল্লির প্রায় সর্বত্রই হালকা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির সৌজন্যে অসহ্য গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দিল্লীবাসী। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে থাকে, ঝড়ের দাপটে ডিপিএস দ্বারকার কাছে একটি গাছ ভেঙে পড়ে। গাছ ভেঙে পড়ায় রাস্তায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী কয়েকদিন দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ তারতম্য হবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande