
মুম্বই, ১৬ জুন ( হি.স.): মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে বাজিমাত রাম চরণ অভিনীত পেড্ডি-র । মঙ্গলবার বক্স অফিস সূত্রে জানা গেছে, মুক্তির ১২–তম দিন অর্থাৎ মঙ্গলবার ছবির মোট দৈনিক আয় ৪.১০ কোটি টাকা। ছবির মোট বক্স অফিস সংগ্রহ ২২০.১০ কোটি টাকা। বিশ্বব্যাপী ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ৩১২.৮১ কোটি টাকা। ছবিতে রাম চরণের পাশাপাশি অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, দিব্যেন্দু, বোমান ইরানি এবং শিব রাজকুমারের মত কলাকুশলীরা।
অন্যদিকে, মুক্তির চতুর্থ দিন অর্থাৎ মঙ্গলবার কঙ্গনা রানাউত অভিনীত 'ভারত ভাগ্য বিধাতা' আয় করেছে ৬৫ লাখ টাকা। ছবির মোট বক্স অফিস সংগ্রহ ৪.৯০ কোটি টাকা। পাশাপাশি দিলজিৎ দোসাঞ্ঝ এবং শর্বরী ওয়াঘ অভিনীত 'ম্যায় ওয়াপাস আউঙ্গা' চতুর্থ দিন অর্থাৎ মঙ্গলবার আয় করেছে ১.২৫ কোটি টাকা। ছবির মোট বক্স অফিস সংগ্রহ ৬.৭৫ কোটি টাকা। মনোজ বাজপেয়ীর 'গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার' চতুর্থ দিনে অর্থাৎ মঙ্গলবার আয় করেছে ৫০ লাখ টাকা । বিক্রম ভাটের হরর ফিল্ম 'হন্টেড থ্রিডি: ইকোস অফ দ্য পাস্ট' চতুর্থ দিন অর্থাৎ মঙ্গলবার আয় করেছে ২.২০ কোটি টাকা। এই ছবির মোট বক্স অফিস সংগ্রহ ১১.৫৫ কোটি টাকা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক