মঙ্গলে উঠলো শেয়ার বাজার, সামান্য উঠেছে টাকার দামও
মুম্বই, ১৬ জুন (হি.স.): পশ্চিম এশিয়ার যুদ্ধ থামার সম্ভাবনা এবং শান্তি চুক্তির আশায় টানা তিন দিন ধরে উর্ধ্বমুখী দেশের শেয়ার বাজার। মঙ্গলবারের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীদের ব্যাপক উৎসাহের জেরে এক লাফে রেকর্ড উচ্চতার দিকে পা বাড়াল দুই প্রধান সূচক— সেন
ডলার টাকা


মুম্বই, ১৬ জুন (হি.স.): পশ্চিম এশিয়ার যুদ্ধ থামার সম্ভাবনা এবং শান্তি চুক্তির আশায় টানা তিন দিন ধরে উর্ধ্বমুখী দেশের শেয়ার বাজার। মঙ্গলবারের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীদের ব্যাপক উৎসাহের জেরে এক লাফে রেকর্ড উচ্চতার দিকে পা বাড়াল দুই প্রধান সূচক— সেনসেক্স ও নিফটি। একই সঙ্গে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমা এবং মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার দর বৃদ্ধি পাওয়ায় লগ্নিকারীদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।

মঙ্গলবার বাজার বন্ধের সময় দেখা যায়, বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ৫৪৪.১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৭৬,৮০৮.৪৮ অঙ্কে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১৩৫.২৫ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ২৩,৯৮৯.১৫ অঙ্কে। পাশাপাশি, এ দিন ডলারের সাপেক্ষে সামান্য উঠেছে টাকার দামও। প্রতি ডলার ৫ পয়সা কমে হয়েছে ৯৪.৫৩ টাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande