
কলকাতা, ১৬ জুন (হি.স.):
ফিফা বিশ্বকাপ গ্রুপ ‘এইচ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরব ও উরুগুয়ে ম্যাচ ড্র। ১-১ ম্যাচের বেশিরভাগ সময় এগিয়ে থেকেও জয় পায়নি সৌদি আরব।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে বলের দখল উরুগুয়ে রাখলেও ৪১ মিনিটে কর্নার থেকে আবদুলেলাহ আল-আমরি গোলে এগিয়ে যায় সৌদি আরব।
গোল খাওয়ার পর উরুগুয়ে বারবার আক্রমণে গেলেও তাদের সেই আক্রমণ রুখে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস।
বিরতির পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। শেষ পর্যন্ত উরুগুয়ে গোল পায় ৮০ মিনিটে। সৌদি গোলরক্ষক আল-ওয়াইস একটি হেড ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন ম্যাক্সি আরাউহো।
এরপর দুটি দল গোল করার জন্য মরিয়া হয়ে উঠলেও কেউই গোল করতে পারেনি। অবশেষে এই ম্যাচ অমীমাংসিতভাবেই শেষ হয়। দুটি দলকে একটি করে পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
পুরো ম্যাচে ৬৫ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ২৮টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ে। সৌদির সাত শটের তিনটি লক্ষ্যে ছিল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি