ভারতে অস্থায়ী ‘নিষিদ্ধ’ টেলিগ্রাম, প্রশ্নফাঁস রুখতে পদক্ষেপ কেন্দ্রের
নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.) : আগামী ২১ জুন নিট-ইউজি পরীক্ষা, তার আগে প্রশ্নফাঁস রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হল টেলিগ্রাম। তবে, সাময়িকভাবে টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। নিট পরীক্ষা নিয়ে সতর্কতামূলক পদ
ভারতে অস্থায়ী ‘নিষিদ্ধ’ টেলিগ্রাম, প্রশ্নফাঁস রুখতে পদক্ষেপ কেন্দ্রের


নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.) : আগামী ২১ জুন নিট-ইউজি পরীক্ষা, তার আগে প্রশ্নফাঁস রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হল টেলিগ্রাম। তবে, সাময়িকভাবে টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। নিট পরীক্ষা নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নিটের প্রশ্নপত্র ফাঁসের জেরে ৩ মে-র পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। সেই পরীক্ষা হবে ২১ জুন। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত টেলিগ্রামের উপর এই নিষেধাজ্ঞা থাকবে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এনটিএ। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রতারণা চক্রের দৌরাত্ম্য রুখতেই এই পদক্ষেপ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande