বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগে মহিলাদের খেলায় শিলিগুড়ি সেমিফাইনালের পথে, জিতল মেদিনীপুরও
কলকাতা, ১৭ জুন (হি. স.) : সেমিফাইনালের পথে শিলিগুড়ি, জিতল মেদিনীপুরও। বেঙ্গল টি - ২০ লিগের মহিলাদের বিভাগে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। বুধবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে তারা ৪ রানে
বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগে মহিলাদের জয়


কলকাতা, ১৭ জুন (হি. স.) : সেমিফাইনালের পথে শিলিগুড়ি, জিতল মেদিনীপুরও। বেঙ্গল টি - ২০ লিগের মহিলাদের বিভাগে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। বুধবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে তারা ৪ রানে হারাল সোবিসকো স্ম্যাশার্স মালদাকে।

টস জিতে প্রথমে ব্যাট করে শিলিগুড়ি ৫ উইকেটে ১৪৮ রান তোলে। দলের হয়ে সর্বাধিক ৪০ রান করেন স্নেহা গুপ্ত। মালদার মমতা কিস্কু দুটি উইকেট নেয়। এর জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৪ রানেই থামে মালদার ইনিংস। প্রেয়সী পাণ্ডে ৩৪ রান করলেও দলকে জয়ের মুখ দেখাতে পারেননি। শিলিগুড়ির হয়ে তিনটি উইকেট নেন অনন্যা হালদার। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এল শিলিগুড়ি।

দিনের অন্য ম্যাচে রশ্মি এনইএস মেদিনীপুর উইজার্ডস ৭ উইকেটে হারায় কলকাতা রয়্যাল টাইগার্সকে। প্রথমে ব্যাট করে কলকাতা ৮ উইকেটে ১২৪ রান তোলে। প্রীতি মণ্ডলের ৪৭ রান ছাড়া বড় কোনও ইনিংস দেখা যায়নি। মেদিনীপুরের অরিক্তা মান্না চার উইকেট নেয়। জবাবে ঈপ্সিতা মণ্ডলের অপরাজিত ৫৪ রানের সৌজন্যে ১৯.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মেদিনীপুর।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande