
নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): দলে বিদ্রোহ ও ২০ জন সাংসদের অবস্থান নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার তলবে আগামী ১৯ জুন দিল্লি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারের বাসভবনে দুই পক্ষের বক্তব্য শোনার প্রক্রিয়ার অংশ হিসেবেই অভিষেককে এই সময় বেঁধে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধদের বিরুদ্ধে বক্তব্য শোনার জন্য তৃণমূল কংগ্রেসকে সময় দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আগামী ১৯ জুন তিনি তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।
লোকসভা সচিবালয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছে, তিনি যেন ১৯ তারিখে বিকেল ৫টায় সংসদ ভবনে স্পিকার ওম বিড়লার সরকারি কক্ষে নিজের বক্তব্য পেশ করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ জানা যাচ্ছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৯ জুন দিল্লি গিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ