ডিজিটাল প্রতারণা রুখতে সেফ ব্যাঙ্কিং উদ্যোগেই সাফল্য মিলেছে দাবি আ্যক্সিস কর্তৃপক্ষ
কলকাতা, ১৮ জুন (হি. স.) কলকাতায় এক সাংবাদিক বৈঠক ডিজিটাল প্রতারণা রুখতে তাদের ‘সেফ ব্যাঙ্কিং’ উদ্যোগের সাফল্য তুলে ধরল অ্যাক্সিস ব্যাঙ্ক। ব্যাঙ্কের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নজরদারি ও ঝুঁকি-ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার ফলে ২০২৫-২৬ অর্থ
কলকাতায় জরুরি বৈঠক ও সাংবাদিক সম্মেলনে


কলকাতা, ১৮ জুন (হি. স.) কলকাতায় এক সাংবাদিক বৈঠক ডিজিটাল প্রতারণা রুখতে তাদের ‘সেফ ব্যাঙ্কিং’ উদ্যোগের সাফল্য তুলে ধরল অ্যাক্সিস ব্যাঙ্ক। ব্যাঙ্কের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নজরদারি ও ঝুঁকি-ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার ফলে ২০২৫-২৬ অর্থবর্ষে মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং-সহ বিভিন্ন ক্ষেত্রে জালিয়াতির ঘটনা আগের বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে। একই সঙ্গে ডিজিটাল প্রতারণা প্রতিরোধের সংখ্যা বেড়েছে সাড়ে চার গুণ।

ব্যাঙ্কের ‘সেফটি সেন্টার’-এ প্রতি মাসে প্রায় ৫৭ হাজার গ্রাহক যোগাযোগ করছেন, যা নিরাপদ ব্যাঙ্কিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ইঙ্গিত বলে মনে করছে কর্তৃপক্ষ। গ্রাহকদের হাতে আরও নিয়ন্ত্রণ তুলে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ কোড, ফেস অথেনটিকেশন, লক এফডি ও এসএমএস শিল্ডের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য।

পশ্চিমবঙ্গে অ্যাক্সিস ব্যাঙ্কের ৪৪১টি শাখা ও ১,১৮১টি এটিএম/রিসাইক্লার রয়েছে। গত অর্থবর্ষে রাজ্য জুড়ে ১,০০০টি'রও বেশি আর্থিক সচেতনতা শিবিরের আয়োজন করেছে তারা। এর পাশাপাশি, আধার-ভিত্তিক মুখ যাচাইকরণের মাধ্যমে ৩,৫০০-এর ও বেশি মোবাইল ব্যাঙ্কিং নিবন্ধন সম্পন্ন হয়েছে। ব্যাঙ্কের কর্তাদের মতে, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও শাখাভিত্তিক সহায়তার সমন্বয়েই গ্রাহকদের আস্থা আরও মজবুত হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande