মালদাকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে পুরুলিয়া
কলকাতা, ১৭ জুন (হি. স.) : ইডেন গার্ডেন্সে দুরন্ত লড়াইয়ের শেষে বেঙ্গল টি - ২০ লিগের সেমিফাইনালে জায়গা পাকা করল নোভাস রয়্যালস পুরুলিয়া। বুধবার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সোবিসকো স্ম্যাশার্স মালদাকে ৮ রানে হারিয়ে শেষ চারে ওঠার জন্য এদিন ছাড়পত্র পেল ত
পুরুলিয়ার জয়জয়কার


কলকাতা, ১৭ জুন (হি. স.) : ইডেন গার্ডেন্সে দুরন্ত লড়াইয়ের শেষে বেঙ্গল টি - ২০ লিগের সেমিফাইনালে জায়গা পাকা করল নোভাস রয়্যালস পুরুলিয়া। বুধবার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সোবিসকো স্ম্যাশার্স মালদাকে ৮ রানে হারিয়ে শেষ চারে ওঠার জন্য এদিন ছাড়পত্র পেল তারা।টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল মালদা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে পুরুলিয়া। দলের হয়ে সর্বাধিক - ৪০ রান করে যুবরাজ দীপক কেসোয়ানি। অধিনায়ক সুদীপ কুমার ঘরামির ব্যাট থেকেই আসে গুরুত্বপূর্ণ - ২৩ রান। মালদাের বোলারদের মধ্যে সুরজ সিন্ধু জয়সওয়াল, রমেশ প্রসাদ এবং প্রয়াস রায় বর্মণ দু’টি করে উইকেট তুলে নেন।

এদিকে, ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালদা। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় রান তোলার গতি ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩১ রানেই থেমে যায় মালদাের ইনিংস। দলের হয়ে সর্বাধিক ৩২ রান করে প্রয়াস। পুরুলিয়ার হয়ে বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়েছে মিথিলেশ দাস ও প্রদীপ্ত প্রামাণিক। দু’জনেই তিনটি করে উইকেট তুলে নিয়ে মালদাের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন।

এই জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে গেল পুরুলিয়া। অন্যদিকে, ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান বজায় রাখলেও মালদাকে শেষ ম্যাচে সতর্ক থাকতে হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande