নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু কার্গো পরিষেবা, চেন্নাই থেকে পৌঁছল প্রথম পণ্যবাহী বিমান
নয়ডা, ১৭ জুন (হি.স.) : নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে কার্গো বিমান পরিষেবা চালু হল। এদিন সকালে চেন্নাই থেকে আসা প্রথম পণ্যবাহী বিমানকে জল কামানের মাধ্যমে স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু কার্গো পরিষেবা, চেন্নাই থেকে পৌঁছল প্রথম পণ্যবাহী বিমান


নয়ডা, ১৭ জুন (হি.স.) : নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে কার্গো বিমান পরিষেবা চালু হল। এদিন সকালে চেন্নাই থেকে আসা প্রথম পণ্যবাহী বিমানকে জল কামানের মাধ্যমে স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো পরিষেবা পরিচালনার জন্য এফকম সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। এই সংস্থা বোয়িং ৭৩৭-৮০০ পণ্যবাহী বিমান ব্যবহার করে বিশেষ পণ্য পরিবহণ ও সরবরাহ শৃঙ্খল পরিষেবা প্রদান করে। তারাই নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো উড়ান পরিচালনা করবে।

এয়ার ইন্ডিয়া এসএটিএস-এর উদ্যোগে বিমানবন্দরে কার্গো পরিষেবার জন্য বিস্তৃত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। সংস্থার দাবি, নয়ডা থেকে পশ্চিম এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপের সঙ্গে কার্গো যোগাযোগ স্থাপনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নিয়মিত কার্গো উড়ান চালু হলে নয়ডা বিমানবন্দর উত্তর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এয়ার-কার্গো কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়া এসএটিএস প্রায় ৮০ একর জমির ওপর কার্গো হাব তৈরি করেছে। প্রথম পর্যায়ে বছরে প্রায় ২.৫৫ লক্ষ মেট্রিক টন পণ্য পরিবহণের ক্ষমতা থাকবে এই কেন্দ্রের। এখানে কার্গো টার্মিনাল, গুদাম, ট্রাক চলাচলের পরিকাঠামো এবং ডিজিটাল ব্যবস্থাপনা ব্যবস্থা তৈরি করা হয়েছে। পাশাপাশি ফ্রেট ফরওয়ার্ডারদের জন্য গুদাম, কনসলিডেশন সেন্টার এবং ডিজিটাল শিপমেন্ট ট্র্যাকিংয়ের সুবিধাও রাখা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবারই নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও দু'টি নতুন শহরের সঙ্গে বিমান যোগাযোগ শুরু হয়েছে। আকাসা এয়ার নবি মুম্বই এবং ইন্ডিগো জম্মুর উদ্দেশে উড়ান পরিষেবা চালু করেছে। এর ফলে এখন নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেঙ্গালুরু, হায়দরাবাদ, অমৃতসর, জম্মু এবং নবি মুম্বইয়ের জন্য প্রতিদিন বিমান পরিষেবা পাওয়া যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande