
নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : আগুন লাগল দিল্লির একটি রেস্তোরাঁয়। বুধবার সকালে সত্য নিকেতন এলাকায় একটি ‘টেক অ্যাওয়ে’ রেস্তোরাঁয় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
বুধবার দমকল সূত্রে জানা গেছে, এদিন সকালে দিল্লির সত্য নিকেতন এলাকার একটি টেক অ্যাওয়ে রেস্তোরাঁয় আগুন লাগে। সকাল ৬টা ১০ মিনিট নাগাদ দমকলের কাছে একটি ফোন আসে এই আগুন লাগার বিষয়ে। তাতে জানানো হয়, সত্য নিকেতন এলাকার একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। খবর পেয়েই একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ৬টা ৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে দমকলের তরফে জানানো হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ