
ফিরোজাবাদ, ১৭ জুন (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদে আগুন লাগল মালগাড়িতে। চাকা থেকে এই বিপত্তির সূত্রপাত। একটি মালগাড়িতে আগুন লাগার ঘটনায় দমকলের সেফটি অফিসার সতেন্দ্র পাণ্ডে বলেন, “রেললাইনে একটি মালগাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে একটি দমকলের গাড়ি পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, ট্রেনটির একটি বগিতে আগুন লেগেছে। দমকল কর্মীরা অবিলম্বে আগুন নেভানোর কাজ শুরু করেন। রেলকর্মীদের সহায়তায় ট্রেনের বাকি বগিগুলোকে আগুন লাগা বগিটি থেকে আলাদা করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ঘর্ষণ ও শর্ট সার্কিটের কারণে ট্রেনের চাকা থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ