হ্যাটট্রিক মেসির, বিশ্বকাপে উড়ন্ত শুরু আর্জেন্টিনার
কলকাতা, ১৭জুন (হি.স.): বয়স ৩৯ ছুঁইছুঁই। এই বয়সেই বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক। করলেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ(১৬) গোলের রেকর্ড স্পর্শ করলেন, যেটি ছিল এতদিন মিরোস্লাভ ক্লোসার। বুধবার সকালে বিশ্বকাপের
মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু


কলকাতা, ১৭জুন (হি.স.): বয়স ৩৯ ছুঁইছুঁই। এই বয়সেই বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক। করলেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ(১৬) গোলের রেকর্ড স্পর্শ করলেন, যেটি ছিল এতদিন মিরোস্লাভ ক্লোসার।

বুধবার সকালে বিশ্বকাপের ‘জে’ গ্রুপের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারাল বিশ্ব চ্যাম্পিয়নরা।

এ দিন মাঠে নেমেই ইতিহাসে নাম লেখা হয়ে যায় তার। ছয়টি বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার হয়ে যান তিনিই।

এদিন ক্যানসাস সিটিতে ম্যাচের সপ্তদশ মিনিটে দুর্দান্ত গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অধিনায়ক মেসি। ৬০ মিনিটে দ্বিতীয় গোলটি করে জয়ের ব্যবধান বাড়ান। ৭৬ মিনিটে আরেকটি দারুণ গোলে পূর্ণ করেন হ্যাটট্রিক।

আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande