
কলকাতা, ১৭ জুন (হি.স.): বিশ্বকাপের বছরে দেশের হয়ে দুটি প্রস্তুতি ম্যাচে গোল করতে পারেননি । মূল মঞ্চে এসে সেই খরা কাটালেন আর্লিং হলান্ড। তার হাত ধরে ইরাককে উড়িয়ে বিশ্বকাপ শুরু করল বিশ্বকাপের ডার্ক হর্স নরওয়ে।
বুধবার ভোরে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ‘আই’ গ্রুপের দ্বিতীয় ম্যাচটিতে ৪-১ গোলে জিতেছে নরওয়ে। নরওয়ের হয়ে দুটি গোল করেন হলান্ড, একটি লিও আস্টিগোর। একটি গোল আত্মঘাতী। ইরাকের হয়ে গোলটি করেন আইমেন হুসেইন।
পুরো ম্যাচে আক্রমণ, গতি এবং পরিকল্পনার দিক থেকে নরওয়ে ইরাকের চেয়ে ছিল অনেক এগিয়ে। হলান্ডের অবিশ্বাস্য গোলক্ষুধা, ওডেগার্ডের জাদুকরি নেতৃত্ব আর রক্ষণভাগের ইস্পাতকঠিন দৃঢ়তা–সব মিলিয়ে বিশ্বকাপের ছবিটা দারুণ ভাবে করলো।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি