১৮ জুন থেকে মধ্যপ্রদেশে ৫ দিনের সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন কুনো ন্যাশনাল পার্কেও
ভোপাল, ১৭ জুন (হি.স.): বৃহস্পতিবার, ১৮ জুন থেকে মধ্যপ্রদেশে পাঁচ দিনের সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ২২ জুন পর্যন্ত তাঁর এই সফর জারি থাকবে। সফরকালে তিনি বেতুল, ওঙ্কারেশ্বর ও জব্বলপুরে একাধিক সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। পাশা
রাষ্ট্রপতি


ভোপাল, ১৭ জুন (হি.স.): বৃহস্পতিবার, ১৮ জুন থেকে মধ্যপ্রদেশে পাঁচ দিনের সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ২২ জুন পর্যন্ত তাঁর এই সফর জারি থাকবে। সফরকালে তিনি বেতুল, ওঙ্কারেশ্বর ও জব্বলপুরে একাধিক সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন এবং শেওপুরের বিখ্যাত 'কুনো ন্যাশনাল পার্ক' পরিদর্শনের কর্মসূচিও রয়েছে রাষ্ট্রপতির। সফর ঘিরে ইতিমধ্যেই জোরদার করা হয়েছে নিরাপত্তা। বুধবার রাষ্ট্রপতির প্রস্তাবিত বেতুল সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে ট্রায়াল ল্যান্ডিং এবং কারকেড রিহার্সাল সম্পন্ন হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে ইন্দোর বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখান থেকে হেলিকপ্টারে চেপে তিনি বেতুলের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১১টা ১০ মিনিটে বেতুলে 'ব্রহ্মকুমারী'-র একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে বেতুল থেকে রওনা হয়ে দুপুর ১টা ৪০ মিনিটে ওঙ্কারেশ্বর পৌঁছবেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি ওঙ্কারেশ্বর মন্দিরে পুজো ও আরতিতে অংশ নেবেন। রাতে ওঙ্কারেশ্বরের এনএইচডিসি গেস্ট হাউসে রাত্রিবাস করবেন তিনি।

পরদিন, ১৯ জুন সকাল ৯টা ৫০ মিনিটে ওঙ্কারেশ্বরে 'আন্তর্জাতিক সিকেল সেল অ্যানিমিয়া দিবস' উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে ওঙ্কারেশ্বর থেকে রওনা দিয়ে ১২টা ১৫ মিনিটে ইন্দোর বিমানবন্দরে পৌঁছবেন। দুপুর ১২টা ২৫ মিনিটে ইন্দোর বিমানবন্দর থেকে পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, ২০ জুন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিশেষ বিমানে জব্বলপুর বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে সরাসরি চলে যাবেন সার্কিট হাউসে এবং সেদিন জব্বলপুর সার্কিট হাউসেই তাঁর রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। ২১ জুন সকাল ৭টা ২০ মিনিটে জব্বলপুরে আয়োজিত 'আন্তর্জাতিক যোগ দিবস'-এর মূল কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর বেলা ১১টা ৪০ মিনিটে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের ৩৬তম সমাবর্তন উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখান থেকে দুপুর ১টা ২০ মিনিটে জব্বলপুর বিমানবন্দর থেকে গোয়ালিয়রের উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ২টা ২০ মিনিটে গোয়ালিয়র পৌঁছে, সেখান থেকে হেলিকপ্টারে চড়ে বিকেল ৩টা ৩৫ মিনিটে পৌঁছবেন কুনো ন্যাশনাল পার্কে। রাতে কুনো গেস্ট হাউসেই থাকবেন তিনি।

সফরের শেষ দিন, অর্থাৎ ২২ জুন সকাল ৬টা ৩০ মিনিটে কুনো ন্যাশনাল পার্ক পরিদর্শনে বেরোবেন রাষ্ট্রপতি। এরপর সকাল ১০টা ২০ মিনিটে কুনো হেলিপ্যাড থেকে রওনা হয়ে ১১টা ০৫ মিনিটে গোয়ালিয়র বিমানবন্দরে পৌঁছবেন এবং বেলা ১১টা ১৫ মিনিটে গোয়ালিয়র থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande