রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ওড়িশা সফরের আগে পাহাড়পুরে সংবাদমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা
ভুবনেশ্বর, ১৭ জুন (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় প্রস্তাবিত সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার সিদ্ধান্ত নিল প্রশাসন। আগামী ২০ জুন ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে সংবাদমাধ্যমের প্রবেশের
সংবাদমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা


ভুবনেশ্বর, ১৭ জুন (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় প্রস্তাবিত সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার সিদ্ধান্ত নিল প্রশাসন। আগামী ২০ জুন ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে সংবাদমাধ্যমের প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। উচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রোটোকলের দোহাই দিয়ে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ময়ূরভঞ্জের (বারিপদা) জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিকের দফতর থেকে জারি করা একটি আনুষ্ঠানিক চিঠিতে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের আগামী ২০ জুন পাহাড়পুর গ্রামে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা গোয়েন্দা ব্যুরো এবং পুলিশ সুপারের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভিভিআইপি কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তিপূর্ণ পরিচালনা নিশ্চিত করা সম্ভব হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সংবাদমাধ্যমকে এই নিরাপত্তা প্রোটোকল মেনে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৯ জুন ময়ূরভঞ্জে পৌঁছবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ জুন এই জেলা সফরে আসবেন। কর্মসূচির অংশ হিসেবে ২০ জুন দুই শীর্ষ নেতাই পাহাড়পুর গ্রামে যেতে পারেন বলে জানা গেছে। এই ভিভিআইপি সফরকে কেন্দ্র করে রাইরংপুরে ওড়িশার বিজেপি সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশাল জনসভারও আয়োজন করা হয়েছে। গোটা কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই সমগ্র জেলা জুড়ে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande