
নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বুধবার 'ন্যাশনাল সাইবারক্রাইম হেল্পলাইন ১৯৩০'-এর কার্যক্রম পর্যালোচনা করেছেন। পাশাপাশি 'ন্যাশনাল সাইবারক্রাইম হেল্পলাইন ১৯৩০'-কে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন তিনি। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের নির্দেশ দেন। পাশাপাশি, প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে রাজ্যগুলির সঙ্গে নিবিড়ভাবে কাজ করার এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা সাময়িক স্থগিত করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্যও তিনি নির্দেশ দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ