বড় ভাঙনের মুখে সমাজবাদী পার্টি, বিস্ফোরক দাবি ওম প্রকাশ রাজভরের
লখনউ, ১৭ জুন (হি.স.) : উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির বড় ভাঙন আসন্ন বলে বিস্ফোরক দাবি করলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি তথা যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী ওম প্রকাশ রাজভর। শুধু তাই নয়, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা রাম গোপাল যাদব কেন্দ্রীয় স
বড় ভাঙনের মুখে সমাজবাদী পার্টি, বিস্ফোরক দাবি ওম প্রকাশ রাজভরের


লখনউ, ১৭ জুন (হি.স.) : উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির বড় ভাঙন আসন্ন বলে বিস্ফোরক দাবি করলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি তথা যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী ওম প্রকাশ রাজভর। শুধু তাই নয়, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা রাম গোপাল যাদব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

বুধবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে রাজভর লেখেন, “সমাজবাদী পার্টিতে বড় ভাঙন হতে চলেছে। খনি কেলেঙ্কারি এবং গোমতী রিভার ফ্রন্ট দুর্নীতির মূল কারিগর কে, তা গোটা উত্তর প্রদেশ জানে। তদন্তের জাল যত শক্ত হচ্ছে, ততই অস্বস্তিতে পড়ছে সমাজবাদী পার্টি।”

এর পাশাপাশি তিনি আরও দাবি করেন, “মহারাষ্ট্র বা পশ্চিমবঙ্গের কথা ছেড়ে দিন, সমাজবাদী পার্টির বহু নেতা বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন।”

তবে রাজভরের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সমাজবাদী পার্টি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, “ওম প্রকাশ রাজভরের বরাবরের অভ্যাসই হল ভিত্তিহীন এবং উদ্ভট মন্তব্য করা। তাঁর এই দাবির কোনও বাস্তব ভিত্তি নেই।”

উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে রাজভরের এই মন্তব্য নতুন জল্পনার জন্ম দিয়েছে। যদিও সমাজবাদী পার্টির ভেতরে ভাঙনের কোনও ইঙ্গিত এখনও প্রকাশ্যে আসেনি।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande