ফ্রান্সে জার্মান চ্যান্সেলরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী মোদীর
এভিয়ান, ১৭ জুন (হি.স.): ফ্রান্সের এভিয়ান শহরে আয়োজিত জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার জার্মান চ্যান্সেলরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ফ্রান্সের এভিয়ানে জি-৭ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মানির ফেডারে
ফ্রান্সে জার্মান চ্যান্সেলরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী মোদীর


এভিয়ান, ১৭ জুন (হি.স.): ফ্রান্সের এভিয়ান শহরে আয়োজিত জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার জার্মান চ্যান্সেলরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ফ্রান্সের এভিয়ানে জি-৭ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মানির ফেডারেল চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

জার্মানির চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে জানান, চ্যান্সেলর মার্জের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, সার্কুলার ইকোনমি, প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে যৌথভাবে কাজ করার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া, আমাদের দেশগুলির মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আমরা কথা বলেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande