পশ্চিম এশিয়ায় শান্তির প্রয়াসকে স্বাগত প্রধানমন্ত্রীর, শুক্রবারই সুইজারল্যান্ডে শুরু আলোচনা
এভিয়ান ও নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): পশ্চিম এশিয়ায় শান্তির লক্ষ্যে গৃহীত প্রয়াসকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শিখর সম্মেলনে উচ্চপর্যায়ের আলোচনা সভায় তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টায় যে অগ্রগ
পশ্চিম এশিয়ায় শান্তির প্রয়াসকে স্বাগত প্রধানমন্ত্রীর, শুক্রবারই সুইজারল্যান্ডে শুরু আলোচনা


এভিয়ান ও নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): পশ্চিম এশিয়ায় শান্তির লক্ষ্যে গৃহীত প্রয়াসকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শিখর সম্মেলনে উচ্চপর্যায়ের আলোচনা সভায় তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টায় যে অগ্রগতি হয়েছে, ভারত তা স্বাগত জানাচ্ছে। এই সংঘাতের ফলে পশ্চিম এশিয়ায় ভারতের বন্ধু দেশগুলির ক্ষতি হয়েছে। হরমুজ প্রণালীতে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বিশ্বজুড়ে সামুদ্রিক বাণিজ্যের মাধ্যমে সব দেশকে সংযুক্তকারী নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যেন সমুদ্রপথ নিরাপদ থাকে এবং নাবিকরা নির্ভয়ে তাঁদের কাজ চালিয়ে যেতে পারেন।

এদিকে, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আগামী শুক্রবার থেকে সুইজারল্যান্ডে শুরু হতে চলেছে আলোচনা। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অতি শীঘ্রই শান্তি চুক্তির শর্ত বিশ্বের সামনে তুলে ধরা হবে। তবে, এই শান্তি চুক্তির ক্ষেত্রে বেশ কিছু বাধাও রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বারবার সরব হয়েছে আমেরিকা। তেহরান অবশ্য নিজেদের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করেছে। এছাড়াও ইজরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতও এই শান্তি প্রক্রিয়ার জন্য আরেকটি প্রতিবন্ধকতা বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande