বাড়ি ফিরলেন কাটিগড়ায় ভারত-বাংলা সীমান্তে অপহৃত রঞ্জিত দাস
কাটিগড়া (অসম), ১৬ জুন (হি.স.) : নিরাপদে, সুস্থ শরীরে ভারতীয় কৃষক কাছাড় জেলান্তৰ্গত কাটিগড়া থানাধীন কিন্নখালের বাসিন্দা বাংলাদেশি দুষ্কৃতী কর্তৃক অপহৃত রঞ্জিত দাসকে ভারতের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশ কর্তৃপক্ষ। তাঁকে শ্রীভূমি জেলান্তর্গত বদরপুর থন
কাটিগড়ায় বাড়ির পথে রঞ্জিত দাস


কাটিগড়া (অসম), ১৬ জুন (হি.স.) : নিরাপদে, সুস্থ শরীরে ভারতীয় কৃষক কাছাড় জেলান্তৰ্গত কাটিগড়া থানাধীন কিন্নখালের বাসিন্দা বাংলাদেশি দুষ্কৃতী কর্তৃক অপহৃত রঞ্জিত দাসকে ভারতের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশ কর্তৃপক্ষ। তাঁকে শ্রীভূমি জেলান্তর্গত বদরপুর থনাধীন ভাঙ্গার টুকেরগ্রাম বিওপিতে কর্তব্যরত বিএসএফ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষ।

বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য এ–খবর জানিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার প্রচেষ্টায় অতি অল্প সময়ের মধ্যেই এই উদ্ধারকার্য সম্পন্ন হয়েছে। বিশেষ করে অসম সরকার এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগের কুটনৈতিক চাপ, রাজ্যের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রমুখ, বিএসএফ এবং অন্যান্য বহুজনের চেষ্টায় অপহৃত রঞ্জিত দাস উদ্ধার হয়েছেন।

দফায় দফায় বিসিএফ এবং বিজিবি-র উচ্চস্তরীয় পতাকা বৈঠকের পর ভাঙ্গার টুকেরগ্রাম সীমান্তে মঙ্গলবার রাত প্রায় ১১.১৫ মিনিট নাগাদ বিএসএফ-এর হাতে রঞ্জিত দাসকে তুলে দিয়েছে বিজিবি।

রঞ্জিত দাসকে ভাঙ্গা বিএসএফ ক্যাম্প থেকে পুলিশি প্রহরায় কাটিগড়ায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত রঞ্জিত দাসকে উদ্ধারের জন্য বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, অসমের মুখ্যমন্ত্রীর দৃঢ় হস্তক্ষেপ, কাছাড় জেলার পুলিশ সুপারের সক্রিয় সহযোগিতা এবং বিএসএফ-এর নিষ্ঠাবান প্রচেষ্টার ফলে রঞ্জিত দাস নিরাপদে কাটিগড়ায় ফিরে এসেছেন।

এই ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ, সমন্বয় সাধন এবং সর্বাত্মক সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী, এসএসপি কাছাড়, বিএসএফ এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। রঞ্জিত দাসের সুস্বাস্থ্য, মঙ্গল ও দ্রুত আরোগ্য কামনা করেছেন বিধায়ক কমলাক্ষ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande