বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগের ফাইনালে আমন্ত্রণ, ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা সৌরভের
কলকাতা, ১৭ জুন (হি. স.) : আগামী রবিবার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত বেঙ্গল টি-২০ লিগের ফাইনাল ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে। তারই মধ্যে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ-কে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাল (সিএবি)
ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ও সৌরভ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎ


কলকাতা, ১৭ জুন (হি. স.) : আগামী রবিবার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত বেঙ্গল টি-২০ লিগের ফাইনাল ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে। তারই মধ্যে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ-কে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাল (সিএবি) তথা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। বুধবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের ছয় তলায় পৌঁছে গিয়ে মন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ সঞ্জয় দাস।

সিএবি সূত্রে খবর, ফাইনালের আমন্ত্রণ জানানোর পাশাপাশি রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। বাংলায় ক্রিকেটের প্রসার, প্রতিভা বিকাশের সুযোগ বৃদ্ধি এবং জেলার স্তরে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার বিষয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ এবং ক্রিকেট প্রশাসনের অভিজ্ঞতা মিলিয়ে কী ভাবে আরও উন্নয়নের পথ সুগম করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বেঙ্গল টি-২০ লিগের ফাইনালকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ বাড়ছে। সেই আবহেই মন্ত্রীর সঙ্গে সিএবি কর্তাদের মধ্যে দীর্ঘ ওই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ক্রীড়ামহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande