
নয়াদিল্লি, ২ জুন (হি.স.): দিল্লির মুকুন্দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বাড়ি ধসে পড়ে। সেখানে কেউ আটকে থাকতে পারেন, এমনই আশঙ্কা করছেন স্থানীয়েরা। মঙ্গলবার দমকলের এক আধিকারিক জানিয়েছেন, এদিন সকালে উত্তর দিল্লির মুকুন্দপুর এলাকায় এলপিজি গ্যাস বিস্ফোরণে একটি একতলা বাড়ি ধসে পড়ে। সেখানে বেশ কয়েক জন বাসিন্দা আটকে পড়েছেন বলে প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছে। তিনি জানান, ঘটনাটি ইশু বিহারের এক নম্বর গলিতে ঘটেছে। এদিন সকালে দমকল দফতরে ফোন করে এক জন বিস্ফোরণের খবর দেয়। উদ্ধারকাজ শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ