আবার হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্থগিতের ঘোষণা ইরানের, বাড়ল পশ্চিম এশিয়ার উত্তেজনা
তেহরান, ২০ জুন (হি.স.) : পশ্চিম এশিয়ায় শান্তির সম্ভাবনার মধ্যেই ফের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্থগিতের ঘোষণা করল ইরান। জানা গেছে , সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ যৌথ সা
আবার হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্থগিতের ঘোষণা ইরানের, বাড়ল পশ্চিম এশিয়ার উত্তেজনা


তেহরান, ২০ জুন (হি.স.) : পশ্চিম এশিয়ায় শান্তির সম্ভাবনার মধ্যেই ফের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্থগিতের ঘোষণা করল ইরান। জানা গেছে , সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড ও অপারেশন কন্ট্রোল সেন্টার 'খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স' (কেসিএইচকিউ)-এর দাবি, সাম্প্রতিক শান্তি চুক্তির একাধিক গুরুত্বপূর্ণ শর্ত এখনও কার্যকর হয়নি। বিশেষ করে দক্ষিণ লেবাননে সামরিক তৎপরতা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকায় অঞ্চলে উত্তেজনা কমেনি বলে অভিযোগ করেছে তেহরান।

ইরানের বক্তব্য, সহিংসতা অব্যাহত থাকলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যাহত হবে। সেই প্রেক্ষিতেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হওয়ার আশা তৈরি হয়েছিল। কিন্তু লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ ও সামরিক অভিযানের খবর সামনে আসছে।

আরও জানা গেছে, দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় সাম্প্রতিক হামলায় বহু মানুষের হতাহতের খবর মিলেছে। অন্যদিকে, নিরাপত্তার স্বার্থে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইজরায়েল।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande