শরীর সুস্থ রাখার একটাই মন্ত্র যোগব্যায়াম : অনুপ্রিয়া প্যাটেল
মুম্বই, ২১ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে রবিবার সকালে মুম্বইয়ে যোগ চর্চা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী, বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এবং শিবসেনা নেত্রী শাইনা এনসি। তাঁরা নানা ধরন
অনুপ্রিয়া প্যাটেল


মুম্বই, ২১ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে রবিবার সকালে মুম্বইয়ে যোগ চর্চা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী, বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এবং শিবসেনা নেত্রী শাইনা এনসি। তাঁরা নানা ধরনের যোগব্যায়াম করেন। পরে কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, আসুন, যোগব্যায়ামকে আপনার জীবনের অংশ করে তুলি। আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসও ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। পরিবেশ দূষিত হচ্ছে। এমতাবস্থায়, নিজেদের সুস্থ রাখার একটাই উপায় আছে। আর সেই মন্ত্রটি হলো—যোগব্যায়াম।

শিবসেনা নেত্রী শাইনা এনসি বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে যোগব্যায়ামকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছেন। স্বাস্থ্যই সম্পদ। জয়ন্ত চৌধুরী বলেন, এটি একটি আধ্যাত্মিক যাত্রা; যোগব্যায়াম কেবল শরীরচর্চা নয়, বরং জীবনযাপনের একটি পদ্ধতি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande