পাথারকান্দির হাটখলা সীমান্তে বাংলাদেশিদের দৌরাত্ম্য, ভারতীয় কৃষককে মারপিট করে দুটি মোষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ
পাথারকা‌ন্দি (অসম), ২১ জুন (হি.স.) : কাছা‌ড়ের কা‌টিগড়ার পর এবার শ্রীভূ‌মি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন বারইগ্রাম পু‌লিশ ওয়াচ‌পোস্ট এলাকার ভারত-বাংলা‌দেশ সীমান্তবর্তী হাটখলা গ্রামের বাসিন্দা প্রবীণ এক ভারতীয় নাগরিককে বাংলা‌দেশি দুষ্কৃতীরা মা
বাংলাদেশি দুষ্কৃতীদের হামলায় আহত আলা উদ্দিন


পাথারকা‌ন্দি (অসম), ২১ জুন (হি.স.) : কাছা‌ড়ের কা‌টিগড়ার পর এবার শ্রীভূ‌মি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন বারইগ্রাম পু‌লিশ ওয়াচ‌পোস্ট এলাকার ভারত-বাংলা‌দেশ সীমান্তবর্তী হাটখলা গ্রামের বাসিন্দা প্রবীণ এক ভারতীয় নাগরিককে বাংলা‌দেশি দুষ্কৃতীরা মার‌পিট করে বেঁধে, তাঁর দুটি মহিষ ছিনতাই করে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গে‌ছে।

জানা গে‌ছে, অন্যান্য দি‌নের মতো আজ র‌বিবার বিকা‌লে সীমান্ত এলাকায় নিজের ক্ষেতে মহিষ চরাতে গিয়েছিলেন প্রবীণ কৃষক আলা উদ্দিন নামের ভারতীয় প্রবীণ নাগরিক । তখন পাঁচ থেকে ছয়জনের বাংলাদেশি দুষ্কৃ‌তীর দল কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ওপার থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে অতর্কিতে আলা উদ্দিনের ওপর হামলা চালায়। শুধু তা-ই নয়, তারা আলা উদ্দিন‌কে গামছা দিয়ে তাঁর হাত-পা বেঁধে বেধড়ক মার‌পিট ক‌রে তাঁর দু‌টি ম‌হিষ ছি‌নি‌য়ে নিয়েছে ব‌লে অভিযোগ।

এদি‌কে নি‌র্দিষ্ট সম‌য়ের ম‌ধ্যে আলা উদ্দিন ঘ‌রে না ফেরায় তাঁর নাতি ঘটনাস্থলে গিয়ে তাঁকে গুরুতরভাবে আহত বাঁধা অবস্থায় উদ্ধার ক‌রেন দাদুকে।

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএসএফ কর্তৃপক্ষকে জানানো হয়। বর্তমা‌নে কৃষক আলা উদ্দিন করিমগঞ্জ সিভিল হাসপাতালে চি‌কিৎসাধীন বলে খবর পাওয়া গে‌ছে।

বাংলাদেশিদের সংগঠিত হামলার ঘটনায় এলাকা সহ জেলায় ব্যাপক চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়ে‌ছে। জানা গেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফ তদ‌ন্তে নেমেেছে। তবে এ খবর লেখা পর্যন্ত কৃষ‌কের ছিনতাইকৃত দুটি ম‌হিষ সীমা‌ন্তের ওপার থে‌কে ফেরত পাওয়া গেছে কিনা, জানা যায়‌নি।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande