
কলকাতা, ২১ জুন (হি. স.) : পিচ, পেস আর প্রশান্তি - আন্তর্জাতিক যোগ দিবসে ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সিএবি-র বিশেষ উদ্যোগ। ইডেন গার্ডেন্স রবিবার ছুটির দিনে সকালে সাক্ষী থাকল এক ভিন্ন আবহের। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ যোগাভ্যাস কর্মসূচি। পুরোভাগে ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
অংশগ্রহণ করেন সিএবি-র সদস্য, আধিকারিক এবং ক্রিকেটাররা। আধুনিক ক্রিকেটে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরা ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি-র সহ-সভাপতি নীতিশরঞ্জন দত্ত, বিভিন্ন কমিটির চেয়ারম্যান এবং সদস্যরা। যোগ দেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বাংলার সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লাও। বিভিন্ন বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের উপস্থিতি এই যোগ কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ করে তোলে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত