বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট
নয়া দিল্লি , ২১ জুন (হি.স.): গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে হারলেও কুরাসাও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দল ইকুয়েডরকে চমকে দিয়েছে। কুরাসাওয়ের গোলকিপারের বীরত্বে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। ম্যাচে ১৫টি সেভ করেছেন কুরাসাও
বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট


নয়া দিল্লি , ২১ জুন (হি.স.): গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে হারলেও কুরাসাও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দল ইকুয়েডরকে চমকে দিয়েছে। কুরাসাওয়ের গোলকিপারের বীরত্বে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। ম্যাচে ১৫টি সেভ করেছেন কুরাসাওয়ের গোলকিপার এলয় রুম।

পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে ইকুয়েডর বল দখল কিংবা আক্রমণে অনেক এগিয়েছিল কুরাসাও থেকে। তারা গোল করতে পারেনি কুরাসাও এর গোলরক্ষকের অনবদ্য খেলার জন্য। ম্যাচে ১৫টি সেভ করেন যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামি এফসিতে খেলা ৩৭ বছর বয়সি এই গোলকিপার।

গ্রুপ 'ই'তে এই ড্রয়ের ফলে ইকুয়েডরের শেষ ৩২-এ যাওয়া অনেক কঠিন হয়ে গেল। এখন শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে জার্মানির, যারা পরের রাউন্ড নিশ্চিত করে ফেলেছে। আর কুরাসাও এই ম্যাচে পয়েন্ট পেয়ে এখনও পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে।

এর আগে নাটকীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে নাগালসম্যানের জার্মানি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande