শ্রীভূমির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত
শ্রীভূমি (অসম), ২১ জুন (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত এরালিগুলে অবস্থিতি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয় (পিডিইউএএম)-এ আজ রবিবার ১২তম আন্তর্জাতিক যোগ দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। মহাবিদ্যালয়ের যোগ সেল এবং অভ্যন্তরীণ
শ্রীভূমির পিডিইউএএম-এ যোগাভ্যাস


শ্রীভূমি (অসম), ২১ জুন (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত এরালিগুলে অবস্থিতি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয় (পিডিইউএএম)-এ আজ রবিবার ১২তম আন্তর্জাতিক যোগ দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে।

মহাবিদ্যালয়ের যোগ সেল এবং অভ্যন্তরীণ গুণমান নিশ্চয়তা কোষ (আইকিউএসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এর পর শ্রীভূমির মদনমোহন যোগ থেরাপি কেন্দ্রের যোগ প্রশিক্ষক সুরঞ্জিত নমশূদ্র ও বৈশাখী দাস যোগাভ্যাস পরিচালনা করেন।

তাঁরা উপস্থিত সকলকে যোগব্যায়ামের বিভিন্ন আসন, প্রাণায়াম ও ধ্যানের অনুশীলন করান এবং দৈনন্দিন জীবনে যোগচর্চার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। যোগ প্রশিক্ষকদ্বয় অত্যন্ত আকর্ষণীয় ও প্রাণবন্ত যোগ সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রাণায়াম, বিভিন্ন যোগাসন এবং ধ্যানের কৌশল শেখান। তাঁরা সকলকে সুস্থ ও সুষম জীবনযাপনের জন্য নিয়মিতভাবে বাড়িতে যোগাভ্যাস করার আহ্বান জানান। শেষে যোগ প্রশিক্ষকদ্বয় এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande