
কলকাতা, ২১জুন(হি.স.): প্রথম ম্যাচে সুইডেনের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেও জাপানের কাছে ৪-০ গোলে হেরেছে তিউনিসিয়া। এর ফলে গ্রুপের প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হল তিউনিসিয়ার।
মেক্সিকোর স্টাডিও স্টেডিয়ামে রবিবার সকালে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে জাপান। তিউনিসিয়ার থেকে সব বিভাগেই এগিয়ে ছিল সামুরাই ব্লুরা। দুই হাফে দুইটি করে গোল করেছে জাপান। বিশ্বকাপের ১০০০তম ম্যাচে ছিল এটি।
এ দিন জোড়া গোল করেছেন আয়াসে উয়েদা। একবার করে জালের দেখা পেয়েছেন দাইচি কামাদা ও জুনিয়া ইতো।
এই জয়ে দুই নম্বরে উঠে এলো জাপান। শীর্ষে থাকা নেদারল্যান্ডসেরও পয়েন্ট চার।
তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে সুইডেন। দুই ম্যাচে নয় গোল হজম করা তিউনিসিয়া বিদায় নিল বিশ্বকাপ থেকে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি