আন্তর্জাতিক যোগ দিবস পালিত মোহনবাগান ক্লাবের উদ্যোগে
কলকাতা, ২১ জুন (হি. স.) : মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে রবিবার আন্তর্জাতিক যোগ দিবস - ২০২৬ পালিত হল বিপুল উৎসাহ, উদ্দীপনার আবহে। মোহনবাগান ক্লাবের সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ী, শিশু ও তাদের অভিভাবকরা এই দিনটিতে যোগ অনুশীলনে স্বতঃস্ফূর্তভাবে
মোহনবাগান ক্লাবের উদ্যোগে যোগ দিবস পালন


কলকাতা, ২১ জুন (হি. স.) : মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে রবিবার আন্তর্জাতিক যোগ দিবস - ২০২৬ পালিত হল বিপুল উৎসাহ, উদ্দীপনার আবহে। মোহনবাগান ক্লাবের সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ী, শিশু ও তাদের অভিভাবকরা এই দিনটিতে যোগ অনুশীলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন| অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত, সাধারণ সম্পাদক সৃঞ্জয় বসু ও ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। যোগের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande