
শ্রীভূমি (অসম), ২১ জুন (হি.স.) : কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীন ‘মাই ভারত করিমগঞ্জ’ (শ্রীভূমি)-এর উদ্যোগে এবং প্রণবানন্দ যোগ মহাবিদ্যলয়, করিমগঞ্জের ব্যবস্থাপনায় আজ রবিবার শ্রীভূমির একটি বেসরকারি হলঘর ভবনে ১২-তম আন্তর্জাতিক যোগদিবস পালন করা হয়। এতে বিভিন্ন বয়সের দুশতাধিক অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্বলন করেন। এরপর সমবেতভাবে যোগব্যায়াম নিয়মিতভাবে করার শপথ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশনরঞ্জন দাস, বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য এবং ‘মেরা যুবা ভারত’-এর জেলা যুব আধিকারিক গৌরব পন্থী।
বক্তব্যে অতিথিরা দৈনন্দিন জীবনে যোগের গুরুত্ব এবং মানসিক সুস্থতার ক্ষেত্রে এর অসামান্য উপকারিতার কথা তুলে ধরেন বলেন, সুস্থ বার্ধক্যতার জন্য যোগ ব্যায়াম অপরিহার্য। বক্তব্য পর্বের পর একটি প্রাণবন্ত গণ-যোগ সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি সেরা যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং যে সব পরিবার একসাথে যোগ পরিবেশন করেছে তাদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস