
কলকাতা, ২১জুন (হি.স.): টি-টোয়েন্টি ইতিহাসের সফলতম ব্যাটসম্যান এখন কাইরন পোলার্ড, সেঞ্চুরির ইনিংস দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস গেইলকে।
মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে এমআই নিউ ইয়র্কের হয়ে অপরাজিত সেঞ্চুরির পথে পোলার্ড ছাড়িয়ে যান গেইলকে।
রবিবার সকালের ম্যাচটি যখন শুরু হয় তখন পোলার্ড ছিলেন ৮০ রান পেছনে। ডালাসে এই ম্যাচে দল হারলেও পোলার্ড অপরাজিত থাকেন ৫৬ বলে ১০০ রান করেন।
তার রান এখন ১৪ হাজার ৫৮২। গেইল নেমে গেছেন দুইয়ে। তিনি কেরিয়ার শেষ করেছেন ১৪ হাজার ৫৬২ রান নিয়ে।
১৪ হাজার ৪৪৯ রান নিয়ে তিনে আছেন অ্যালেক্স হেলস, চারে জস বাটলার ১৪ হাজার ৩৭১ রান নিয়ে।
১৪ হাজার রান আছে আরও দুজনের। ১৪ হাজার ২৮৩ রান ডেভিড ওয়ার্নারের, ১৪ হাজার ২১৮ রান বিরাট কোহলির।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি