বীরভূমে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস, যোগচর্চায় সুকান্ত মজুমদার
বীরভূম, ২১ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে রবিবার বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে সকাল থেকেই যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল। জেলার মূল অনুষ্ঠানটি হয় বিশ্বভারতীর গৌর প্রাঙ্গণে। সেখানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্
বীরভূমে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস, যোগচর্চায় সুকান্ত মজুমদার


বীরভূম, ২১ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে রবিবার বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে সকাল থেকেই যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল। জেলার মূল অনুষ্ঠানটি হয় বিশ্বভারতীর গৌর প্রাঙ্গণে। সেখানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। ছিলেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ, জেলাশাসক ধবল জৈন, জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ প্রমুখ। সোনাঝুরি হাটে এ দিন বন দফতরের তরফে যোগ দিবস পালন করা হয়। সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর, সাঁইথিয়া, মহম্মদবাজার নলহাটি, ময়ূরেশ্বর, মুরারইয়েও দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande