(আপডেট) লখনউ অগ্নিকাণ্ডের জেরে সব কর্মসূচি বাতিল করে ফিরলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
লখনউ, ২২ জুন (হি.স.): উত্তর প্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গেছে সোমবার আলিগড়ে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই দুর্ঘটনা
লখনউ অগ্নিকাণ্ডের জেরে সব কর্মসূচি বাতিল করে ফিরলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ


লখনউ, ২২ জুন (হি.স.): উত্তর প্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গেছে সোমবার আলিগড়ে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই দুর্ঘটনার খবর পেয়ে তিনি তড়িঘড়ি লখনউর উদ্দেশে রওনা দেন।

রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, লখনউয়ের মর্মান্তিক অগ্নিকাণ্ডে কয়েকজন পড়ুয়ার মৃত্যুর খবর পেয়ে তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাজ্য সরকার রয়েছে।

মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজিপি), অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) এবং অন্যান্য শীর্ষ প্রশাসনিক কর্তাদের ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

এর আগে আলিগঞ্জের একটি বহুতল ভবনে আগুন লাগার পর তা উপরের তলায় থাকা কোচিং সেন্টারে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কয়েকজন পড়ুয়া ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন। দমকল ও প্রশাসনের যৌথ অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়াদের উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, লখনউয়ের আলিগঞ্জ এলাকার একটি বহুতল ভবনে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি কোচিং সেন্টারও আগুনের কবলে পড়ে। আতঙ্কে প্রাণ বাঁচাতে কয়েকজন পড়ুয়া ভবন থেকে নিচে ঝাঁপ দেন, যার ফলে একাধিক ছাত্রছাত্রী আহত হয়। দমকলের একাধিক ইঞ্জিন ও হাইড্রোলিক মেশিনের সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande