তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকে মৃত্যু বেড়ে ৫, অসুস্থ ৬৭
চেন্নাই, ২২ জুন (হি.স.): তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালিয়াম এলাকায় চিংড়ি প্রসেসিং কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। মৃতরা সবাই পরিযায়ী মহিলা শ্রমিক। অ্যামোনিয়া গ্যাস লিক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ৬৭ জন। রব
তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকে মৃত্যু বেড়ে ৫, অসুস্থ ৬৭


চেন্নাই, ২২ জুন (হি.স.): তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালিয়াম এলাকায় চিংড়ি প্রসেসিং কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। মৃতরা সবাই পরিযায়ী মহিলা শ্রমিক। অ্যামোনিয়া গ্যাস লিক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ৬৭ জন। রবিবার দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই ঘটনায় বেসরকারি প্রসেসিং ইউনিটের মালিককে গ্রেফতার করেছে।

তামিলনাড়ুর স্বাস্থ্য মন্ত্রীর দফতর থেকে সোমবার জানানো হয়েছে, তিরুভাল্লুর জেলার পেরিয়াপালিয়াম এলাকায় কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। ৬৭ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি এবং দু'জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বেসরকারি ওই কারখানা কান্নাগাইপেয়ার গ্রামে। সেখানে কম-বেশি ১২০ কাজ করেন। তাঁদের বেশিরভাগই মহিলা। তাঁরা অসম, ওডিশা, ঝাড়খণ্ডের বাসিন্দা। কারখানার ভিতরেই তাঁরা থাকার ব্যবস্থা রয়েছে। পুলিশ সূত্রের খবর, কারখানার যে জায়গায় চিংড়ি প্রসেসিং হয়, সেখান থেকেই অ্যামোনিয়া গ্যাস লিক করে এবং কারখানার শ্রমিকদের আবাসনে সেই গ্যাস ছড়িয়ে পড়ে। যার ফলে আবাসনে থাকা অধিকাংশ শ্রমিকই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের প্রবল শ্বাসকষ্ট হতে থাকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande