
নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে সোমবার ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ জারি করা এক বার্তায় বলেছেন যে, লখনউয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন মানুষের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করে উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণনও বলেছেন যে, লখনউয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বার্তায় বলেছেন, লখনউয়ে আগুন লাগার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। তিনি বলেন, এই দুর্ঘটনায় যাঁরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি তাঁর গভীর সমবেদনা রয়েছে। শাহ ঈশ্বরের কাছে শোকাহত পরিবারগুলিকে এই দুঃখ সহ্য করার শক্তি দেওয়ার প্রার্থনা করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি