
লখনউ, ২২ জুন (হি.স.): উত্তর প্রদেশের লখনউয়ের আলিগঞ্জের একটি কোচিং সেন্টারে আগুন লাগার ঘটনায় কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে পাঁচ থেকে ছ’জনকে উদ্ধার করা হয়েছে। আগুন থেকে বাঁচতে কয়েক জন ভবনটির প্রথম তলা থেকে লাফ দিয়েছিলেন। দমকল বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং জেলা আধিকারিকদের দল উদ্ধার অভিযান চালাচ্ছে। ভবনটিতে একটি পোষ্য প্রাণীর দোকান, একটি কোচিং সেন্টার এবং একটি গেমিং জোন ছিল। ভিতরে ১০-২০ জনেরও বেশি ছাত্রছাত্রী আটকে পড়েছেন। আগুন থেকে বাঁচতে সাত জন ছাত্রছাত্রী তিন তলা ভবন থেকে লাফ দিয়েছেন। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ১০-১২ জন ভিতরে আটকে রয়েছেন। আগুন ভয়াবহ হওয়ার কারণে প্রাথমিকভাবে ভিতরে ঢুকতে বেগ পেতে হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ