
লখনউ, ২২ জুন (হি.স.): লখনউয়ের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়–এর তরফে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি বার্তায় জানানো হয়েছে, লখনউয়ের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী মর্মাহত। উদ্ধার কাজ চলছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা প্রদান করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে নিহতদের পরিজনদের এককালীন ২ লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তারও ঘোষণা করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ