মধ্যপ্রদেশে দুর্ঘটনায় মৃত ৬, আহত কমপক্ষে ২১ জন
ছিন্দওয়াড়া, ২২ জুন (হি.স.): মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। সোমবার সকালে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় ছিন্দওয়াড়া-বেতুল জাতীয় সড়কের উপরে টেমনি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় এক মহিলা-সহ ৬ জনের মৃত্যু হয়েছে ও ২১ জন জখম হ
মধ্যপ্রদেশে দুর্ঘটনায় মৃত ৬, আহত কমপক্ষে ২১ জন


ছিন্দওয়াড়া, ২২ জুন (হি.স.): মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। সোমবার সকালে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় ছিন্দওয়াড়া-বেতুল জাতীয় সড়কের উপরে টেমনি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় এক মহিলা-সহ ৬ জনের মৃত্যু হয়েছে ও ২১ জন জখম হন। জখমদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রাথমকি ভাবে পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে শ্রমিক বোঝাই বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। তার জেরে দুর্ঘটনা। সংঘর্ষের অভিঘাতে বাসটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। পুলিশ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande