
নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শক্রমে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে জর্জ কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ