ভিশন ২০২৮-এ বড় দায়িত্ব দিন্দা-উৎপলের, জুলাই থেকে নতুন শিবির
কলকাতা, ২৪ জুন (হি. স.) : বাংলার ক্রিকেটে প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে ‘ভিশন ২০২৮’ প্রকল্পকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। এই প্রকল্পের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলো প্রাক্তন বাংলা পেসার অশোক
নতুন করে বড় দায়িত্বে


উৎপল চট্টোপাধ্যায় ও অশোক দিন্দাকে দায়িত্ব


কলকাতা, ২৪ জুন (হি. স.) : বাংলার ক্রিকেটে প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে ‘ভিশন ২০২৮’ প্রকল্পকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। এই প্রকল্পের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলো প্রাক্তন বাংলা পেসার অশোক দিন্দাকে। এর পাশাপাশি তিনি ফাস্ট বোলিং কোচ হিসেবেও কাজ করবেন। অন্যদিকে, প্রাক্তন ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায়কে ‘ভিশন ২০২৮’ প্রকল্পের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে।

সিএবি সূত্রে খবর, আগামী জুলাই মাস থেকেই ভিশন ২০২৮-এর পরবর্তী শিবির শুরু হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের চিহ্নিত করে তাঁদের দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিশেষ করে বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিভা তুলে এনে ভবিষ্যতের বাংলা দল গড়ার ক্ষেত্রে ভিশন ২০২৮-কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিএবি।

শুধু বিশেষজ্ঞ কোচ নিয়োগেই থেমে থাকছে না সংস্থা। বাংলার অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ এবং সিনিয়র দলের কোচ ও সহকারী কোচদেরও এই প্রকল্পের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে প্রতিভা বাছাই থেকে শুরু করে প্রশিক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার পথে এগোচ্ছে সিএবি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande