আইএফএ'র তরফেও লটারিতে নির্ধারিত প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ, এক গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান
কলকাতা, ২৫ জুন (হি. স.) : কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপ বিন্যাস চূড়ান্ত হল লটারির মাধ্যমে। বৃহস্পতিবার আইএফএ-র দফতরে প্রিমিয়ার ডিভিশনের ক্লাব প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে দুই গ্রুপের দল বণ্টন করা হয়েছে। উল্লেখ্য, গতবারের চ্যাম্
আইএফএ'র তরফেও লটারিতে নির্ধারিত প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ, এক গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান


কলকাতা, ২৫ জুন (হি. স.) : কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপ বিন্যাস চূড়ান্ত হল লটারির মাধ্যমে। বৃহস্পতিবার আইএফএ-র দফতরে প্রিমিয়ার ডিভিশনের ক্লাব প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে দুই গ্রুপের দল বণ্টন করা হয়েছে।

উল্লেখ্য, গতবারের চ্যাম্পিয়ন ইমামি ইস্টবেঙ্গল এফসি এবং রানার্স-আপ ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে যথাক্রমে গ্রুপ-১ ও গ্রুপ-২-এ রাখা হয়েছে। লটারির ফলেই ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে লিগের প্রথম পর্বেই দুই প্রধানের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষে থাকা তিনটি করে মোট ছ’টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ‘সুপার সিক্স’ পর্ব। সেখান থেকে নির্ধারিত হবে লিগের চূড়ান্ত অবস্থান। অন্যদিকে, প্রতিটি গ্রুপের নীচের তিনটি করে দলকে নিয়ে হবে রেলিগেশন রাউন্ড।

আইএফএ সূত্রের খবর, গতবারের মতো এ বারও প্রতিটি দলে ছ’জন করে ভূমিপুত্র ফুটবলার রাখার নিয়ম বহাল থাকছে। বৈঠকে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ-সচিব মহম্মদ জামাল, রাকেশ ঝা এবং সুদেষ্ণা মুখার্জী। আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে শুরু হবে এবারের প্রিমিয়ার ডিভিশন লিগ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande