
কলকাতা, ২৫ জুন (হি.স.): গত বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টরা বিশ্বকাপের গ্রুপ পর্বে গেল বটে, তবে ঘাম ছুটিয়ে দিয়ে হেরেছে হাইতি।
আটলান্টায় বৃহস্পতিবার ভোরে ‘সি’ গ্রুপে মরক্কো তাদের শেষ ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে তারা।
অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ব্রাজিল। আর ৩ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের এখনও সুযোগ আছে গ্রুপ পর্ব থেকে নকআউট পর্বে যাওয়ার।
আটলান্টায় আক্রমণ ও পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধ ২-২ সমতায় শেষ হলেও, দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আটলাস লায়ন্সরা। দুর্দান্ত পারফরম্যান্সে হাইতির বিপক্ষে ৪-২ গোলের নাটকীয় জয় তুলে নেয় মরক্কো। এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন তারা হতে পারেনি। কারণ গোল ব্যবধানে তারা ব্রাজিলের থেকে পিছিয়ে থাকায়।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি