পালি ও ম্যানুস্ক্রিপ্ট স্টাডিতে নতুন কোর্স, উদ্যোগ ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশনের
কলকাতা, ২৫ জুন (হি. স.) : প্রাচীন ভারতীয় জ্ঞান ভাণ্ডারের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে পালি ভাষা ও ম্যানুস্ক্রিপ্ট স্টাডির উপর একাধিক সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স চালুর ঘোষণা করল ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশন। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আয়ো
প্রেস ক্লাব কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা


কলকাতা, ২৫ জুন (হি. স.) : প্রাচীন ভারতীয় জ্ঞান ভাণ্ডারের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে পালি ভাষা ও ম্যানুস্ক্রিপ্ট স্টাডির উপর একাধিক সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স চালুর ঘোষণা করল ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশন। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার প্রতিষ্ঠাতা, গবেষক ও হিস্টোরিওগ্রাফার সোমালি পান্ডা এই উদ্যোগের কথা জানান।সংস্থার তরফে জানানো হয়েছে, Applied Pali এবং Manuscript Study বিষয়ক পাঠক্রম ক্লাসরুম ও অনলাইন - উভয় মাধ্যমেই পরিচালিত হবে। প্রাচীন বৌদ্ধ সাহিত্য, দর্শন, ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা গবেষণা, প্রত্নতত্ত্ব, মিউজিয়াম স্টাডিজ, আর্কাইভ ব্যবস্থাপনা ও ঐতিহ্যভিত্তিক পর্যটনের মতো ক্ষেত্রেও কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন বলে দাবি উদ্যোক্তাদের।

ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই কোর্সগুলি পরিচালিত হবে। ভর্তি ও একাডেমিক কার্যক্রমের জন্য সল্টলেকের সেক্টর-৫-এ একটি বিশেষ কেন্দ্রও গড়ে তোলা হয়েছে।

অনুষ্ঠানে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক যুব মার্গদর্শী ভঃ ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়াকে ‘মানবতা সম্মান গ্লোবাল’ পুরস্কারে সম্মানিত করা হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande