গ্রুপ সেরা সুইজারল্যান্ড, কানাডার বিরুদ্ধে জিতলো ২-১ গোলে
কলকাতা, ২৫ জুন (হি.স.): ভ্যাঙ্কুভারে বুধবার ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে ২-১ গোলে জিতেছে সুইসরা স্বাগতিক কানাডার বিরুদ্ধে। হারলেও, গ্রুপের রানার্সআপ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে কানাডা। এর আগে দুইবার বিশ্বকাপে অংশ নিয়ে ছয়
গ্রুপ সেরা সুইজারল্যান্ড, কানাডার বিরুদ্ধে জিতলো ২-১ গোলে


কলকাতা, ২৫ জুন (হি.স.): ভ্যাঙ্কুভারে বুধবার ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে ২-১ গোলে জিতেছে সুইসরা স্বাগতিক কানাডার বিরুদ্ধে।

হারলেও, গ্রুপের রানার্সআপ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে কানাডা।

এর আগে দুইবার বিশ্বকাপে অংশ নিয়ে ছয় ম্যাচের সবকটি হেরেছিল কানাডা। এবার ঘরের মাঠের আসরে বসনিয়ার সঙ্গে ১-১ ড্রয়ে প্রথম পয়েন্ট পায় সহ-আয়োজক দলটি। দ্বিতীয় ম্যাচে কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে পায় প্রথম জয়ের স্বাদ। এবার হেরে গেলেও, পরের ধাপে জায়গা করে নিল জেসি মার্শের দল।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে সুইজারল্যান্ড। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কানাডা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande