মহরমে বিষাদের ছায়া, শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩
রতলাম, ২৬ জুন (হি.স.): মহরমে নেমে এল বিষাদের ছায়া। তাজিয়া নিয়ে শোভাযাত্রা চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৩ জনের। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম জেলার পিপালুদা থানা এলাকার হাতনারা গ্রামে। এই ঘটনায় গুরুতর আহত হ
মহরমে বিষাদের ছায়া, শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩


রতলাম, ২৬ জুন (হি.স.): মহরমে নেমে এল বিষাদের ছায়া। তাজিয়া নিয়ে শোভাযাত্রা চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৩ জনের। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম জেলার পিপালুদা থানা এলাকার হাতনারা গ্রামে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হাতনারা গ্রামে মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের করেছিলেন স্থানীয় বাসিন্দারা। শোভাযাত্রাটি যখন গ্রামের একটি রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই সময় তাজিয়ার ওপরের অংশটি আচমকাই রাস্তার ওপর দিয়ে যাওয়া একটি হাই-ভোল্টেজ বিদ্যুতের তার স্পর্শ করে। মুহূর্তের মধ্যে পুরো তাজিয়াটিতে বিদ্যুৎ প্রবাহিত হয়। শোভাযাত্রায় শামিল হওয়া মানুষজন কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande